০২:৫২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৩৭০ টাকার সিগারেট ৪০০ টাকায় বিক্রি, জরিমানা ২০ হাজার টাকা

মাগুরায় কৃত্রিম সংকট তৈরি করে বেনসন অ্যান্ড হেজেস সিগারেটের প্রতি প্যাকেট অতিরিক্ত দামে বিক্রি করায় এক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (২২ জুন) মাগুরা শহরের কেশবমোড় একালায় মেসার্স লক্ষ্মণ স্টোর নামে ওই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। ওই প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে বেনসন সিগারেট প্রতি প্যাকেট পাইকারি নির্ধারিত দামের অতিরিক্ত দামে বিক্রি করছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের সত্যতার প্রমাণ পেয়েছে কর্মকর্তারা।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, কৃত্রিম সংকট তৈরি করে কেউ যেন অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করে, সে বিষয়ে আমরা কঠোর। অভিযানে লক্ষ্মণ স্টোর নামে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অন্যদের সতর্ক করে দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. রবিউল ইসলাম এবং মাগুরা জেলা পুলিশের একটি দল।

জনপ্রিয়

আওয়ামী লীগ–বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, যুবলীগের কর্মী নিহত

৩৭০ টাকার সিগারেট ৪০০ টাকায় বিক্রি, জরিমানা ২০ হাজার টাকা

প্রকাশের সময় : ০২:১০:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫