১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

১০ গ্রাম গাঁজাসহ চুয়াডাঙ্গার মাখালডাঙ্গার মনজিল আটক, ৩ মাসের কারাদণ্ড

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে সদর থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

রোববার (১০ মে) রাত আনুমানিক ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়ার মাথাভাঙ্গা ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক মনজিল উদ্দিন চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামের মুকুল ফকিরের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. লিটন হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় দৌলতদিয়ার মাথাভাঙ্গা ব্রিজের ওপর থেকে মো. মনজিল উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফাহাদ চৌধুরী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্ত করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এসআই মো. লিটন হোসেন রেডিও চুয়াডাঙ্গাকে, ১০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আলাদত বসিয়ে বিচারক তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা প্রদান করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গার দামুড়হুদায় কৃষি কাজের সময় বজ্রপাতে কৃষকের মৃ ত্যু

১০ গ্রাম গাঁজাসহ চুয়াডাঙ্গার মাখালডাঙ্গার মনজিল আটক, ৩ মাসের কারাদণ্ড

প্রকাশের সময় : ০৪:৫৪:২৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬