০২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সততা ও সাফল্যের বার্তা নিয়ে চুয়াডাঙ্গার গাইদঘাটে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা

Ada. Munna Telecom1

‘আজকের কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে’, এমন প্রত্যয়ের বার্তা ছড়িয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাটে অনুষ্ঠিত হলো কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল ৪টায় গাইদঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রাইড অফ গাইদঘাট’-এর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ আয়োজনে এসএসসি ও এইচএসসি সমমানের পরীক্ষায় এ-প্লাস প্রাপ্ত ও উত্তীর্ণ মোট ২৫ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করা হয়। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটির আনুষ্ঠানিকতা শুরু হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাইদঘাট ফয়জুল উলুম মাদ্রাসার শিক্ষক আবু সাঈদ। সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী মোনারুল হাসান সুমন। প্রধান অতিথি ছিলেন রাজউকের কর্মকর্তা শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক মাহবুব ইসলাম, গাইদঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম হোসেন, গাইদঘাট ফয়জুল উলুম মাদ্রাসার শিক্ষক আনোয়ার হোসেন ও আব্দুল আহাদ প্রমুখ।

বক্তারা বলেন, কৃতী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ সম্পদ। তাদের মেধা, পরিশ্রম ও সততা দিয়েই দেশ এগিয়ে যাবে।

তারা আরও বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফল করলেই হবে না, তাদের হতে হবে সৎ, নীতিবান ও দেশপ্রেমিক নাগরিক। জীবনের প্রতিটি ধাপে আত্মবিশ্বাস ধরে রেখে নৈতিকতা ও মানবিকতার চর্চা করতে হবে।

সভাপতির সমাপনী বক্তব্যে মোনারুল হাসান সুমন বলেন, জীবনে সফল হতে হলে লক্ষ্য স্থির করে এগিয়ে যেতে হবে। আজকের এই কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক কিংবা প্রশাসক হবে। তাই এখন থেকেই সততা, মানবতা ও নৈতিকতার শিক্ষা হৃদয়ে ধারণ করতে হবে। একটি সুশিক্ষিত ও আধুনিক বাংলাদেশ গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব।

অনুষ্ঠানের শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন। সেই সঙ্গে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং বিদ্যালয় ও সমাজের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

গাইদঘাটের এই আয়োজনটি যেন শুধু একটি সংবর্ধনা নয়—বরং এটি তরুণ প্রজন্মের প্রতি সমাজের এক আন্তরিক অঙ্গীকারের প্রতিচ্ছবি। মেধা, মনন ও নৈতিকতায় আলোকিত একটি ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ই এই অনুষ্ঠানের মূল বার্তা হয়ে প্রতিফলিত হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

সততা ও সাফল্যের বার্তা নিয়ে চুয়াডাঙ্গার গাইদঘাটে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা

প্রকাশের সময় : ১২:৩৯:৩২ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫