১১:৪২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সিঙ্গাপুর ও তুরস্কতে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা

Ada. Munna Telecom1

জ্যোতির্বিজ্ঞানের গণনার ওপর ভিত্তি করে তুরস্ক ও সিঙ্গাপুরে পবিত্র ঈদুল ফিতরের পৃথক তারিখ ঘোষণা দেওয়া হয়েছে। দেশ দুটি ইসলামি মাস নির্ধারণের ক্ষেত্রে প্রথাগত চাঁদ দেখার পরিবর্তে গাণিতিক হিসাবের ওপর নির্ভর করে বুধবার ওই তারিখ ঘোষণা করেছে।

তুরস্ক বলছে, আগামী ২০ মার্চ শুক্রবার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। তুরস্ক ও এর আশপাশের অঞ্চল থেকে বৃহস্পতিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনার ওপর ভিত্তি করে এই হিসাব করা হয়েছে।

অন্যদিকে, সিঙ্গাপুর বলেছে, দেশটিতে ২১ মার্চ (শনিবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে চাঁদ দেখা যাওয়ার কোনও সম্ভাবনা নেই। তাই দেশটিতে রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা বেশি।

উভয় দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, বুধবার পবিত্র রমজানের ২৮তম দিন অতিবাহিত হচ্ছে। সাধারণত মুসলিম বিশ্বের অধিকাংশ দেশ খালি চোখে বা দূরবিনের সাহায্যে চাঁদ দেখে ঈদের তারিখ ঘোষণা দিয়ে থাকে।

কিন্তু তুরস্ক ও সিঙ্গাপুর আগে থেকেই নির্ধারিত লুনার মডেল বা চন্দ্রোদয় সংক্রান্ত গাণিতিক মডেল অনুসরণ করে এই সিদ্ধান্ত নিয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

সিঙ্গাপুর ও তুরস্কতে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা

প্রকাশের সময় : ০৮:৫১:০৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬