০৮:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতসকালে ট্রাক উল্টে ৩ জন নি হ ত, আহত বেশ কয়েকজন

Ada. Munna Telecom1

রাজশাহীর পুঠিয়া উপজেলায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল আনুমানিক ৬টার দিকে উপজেলার বানেশ্বর কলাহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
তবে স্থানীয় সূত্রে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনায় কবলিতরা কলাহাটে আসা কলা ব্যবসায়ী ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুঠিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল ইসলাম বলেন, ‘ট্রাক উল্টে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়েছে। আহত বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আইনগত কার্যক্রম শুরু করেছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

সাতসকালে ট্রাক উল্টে ৩ জন নি হ ত, আহত বেশ কয়েকজন

প্রকাশের সময় : ০৯:৫৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬