০২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সমন্বয়ক পরিচয়ে বক্তব্য, পরে জানা গেল তিনি ছাত্রলীগের সদস্য

Ada. Munna Telecom1

উঠান বৈঠকে সমন্বয়ক পরিচয়ে বক্তব্য শেষে আটক হয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য মাহফুজ রহমান।

রোববার (৫ জানুয়ারি) দিবাগত রাতে জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকার ১নং ওয়ার্ডের মালিরচর নয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

এর আগে, রোববার বকশীগঞ্জে একটি মাদকবিরোধী উঠান বৈঠকে সমম্বয়ক পরিচয়ে বক্তব্য দেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এই সদস্য।

আটক মাহফুজ রহমান বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য হলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সদস্য পদের তালিকায় তার নাম রয়েছে।

এ ঘটনায় আটক মাহফুজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলার সদস্য পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে জেলা কমিটি।

স্থানীয়রা জানান, স্থানীয় ছাত্র-জনতা রোববার রাতে মালিরচর নয়াপাড়া এলাকায় মাদকবিরোধী উঠান বৈঠকের আয়োজন করে।

উঠান বৈঠকে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদও উপস্থিত ছিলেন।

মাদকবিরোধী বৈঠকে মাহফুজ রহমান নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে বক্তব্য দিলে আয়োজকদের তার পরিচয় নিয়ে সন্দেহ হয়। এসময় তার মোবাইল যাচাই করে ও জিজ্ঞাসাবাদে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য পদের কথা তিনি স্বীকার করেন। পরে ছাত্র-জনতা তাকে পুলিশের কাছে সোপর্দ করে।

জামালপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস বলেন, ইতিমধ্যে অভিযুক্ত মাহফুজকে
আমাদের জেলা কমিটির সদস্য পদ থেকে সাময়কি অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযোগ তদন্তের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বকশীগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, প্রাথমিক তদন্তে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে আটক মাহফুজ রহমানের সম্পৃক্ততা পাওয়া গেছে। তিনি বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে মিশে ভিডিও, অডিও ও বিভিন্নভাবে যোগাযোগ করে সেখানে কি ঘটছে তা উপজেলা ছাত্রলীগের সভাপতিকে জানাতেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

সমন্বয়ক পরিচয়ে বক্তব্য, পরে জানা গেল তিনি ছাত্রলীগের সদস্য

প্রকাশের সময় : ১২:৪৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫