০৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শখের মোটরসাইকেল কিনে ফেরার পথে দূর্ঘটনা : প্রাণ গেল দামুড়হুদার খলিশাগাড়ির হাসাবুলের

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হাসাবুল মল্লিক (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার (৩১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের উজিরপুর আশরাফুল ইসলামের চায়ের দোকানের সামনে এদূর্ঘটনা ঘটে।

নিহত হাসাবুল মল্লিক দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের খলিশাগাড়ি গ্রামের ইয়াকুব মল্লিকের ছেলে।

দামুড়হুদা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করেছে।
তিনি বলেন, আলমডাঙ্গার হাট থেকে পালসার মোটরসাইকেল কিনে বাড়িতে ফিরছিলেন। এসময় উজিরপুর আশরাফুল ইসলামের চায়ের দোকানের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর জখম হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা আছে বলে জেনেছি।

‌নিহতের বাবা দিনমজুর ইয়াকুব আলী রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, ছে‌লে হাসাবু‌লের অনেক বছ‌রের শখ পালসার মোটরসাইকেল কেনার। আমরা খে‌টে খাওয়া মানুষ, আমা‌দের‌ তো আর নতুন মোটরসাইকেল কেনার সামর্থ্য নেই। তাই ছে‌লে তার দুই বন্ধুকে নি‌য়ে আলমডাঙ্গায় পুরাতন মোটরসাইকেলের হা‌টে যায়। পছন্দমতো পালসার মোটরসাইকেল কি‌নে বা‌ড়ি ফিরছিল সে। পথে শ‌খের মোটরসাইকেলই আমার ছেলের জীবন কে‌ড়ে নিল।

স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলাম রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, আমার গ্রামের হাসাবুল মল্লিক নামের এক যুবক মারা গেছে। শুনেছি মোটরসাইকেল কিনে আসার পথে এদূর্ঘটনা ঘটে। মোটরসাইকেলটি কার এটা এখনো জানতে পারেনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

শখের মোটরসাইকেল কিনে ফেরার পথে দূর্ঘটনা : প্রাণ গেল দামুড়হুদার খলিশাগাড়ির হাসাবুলের

প্রকাশের সময় : ০৮:২৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪