০৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জ্ঞানচর্চায় শিক্ষার্থীদের উৎসাহ দিতে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গা সরকারি কলেজের অর্থনীতি বিভাগ ছাত্রদলের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কুইজ প্রতিযোগিতা।

বৃহস্পতিবার (২৫ জুন) আয়োজিত এ প্রতিযোগিতায় বিভাগের বিভিন্ন সেশনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। জ্ঞানভিত্তিক এ আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ, প্রতিযোগিতামূলক মনোভাব ও শিক্ষার প্রতি আগ্রহের এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানটির প্রধান আয়োজকের দায়িত্ব পালন করেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ছাব্বির আহম্মেদ রুম্মান। তার সার্বিক তত্ত্বাবধানে প্রতিযোগিতাটি সফলভাবে সম্পন্ন হয়।

প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে প্রথম স্থান অর্জন করেন নাসরিন আক্তার পিংকি (সেশন: ২০২৫–-২০২৬)। দ্বিতীয় স্থান লাভ করেন হোসনেয়ারা খাতুন (সেশন: ২০২২-–২০২৩) এবং তৃতীয় স্থান অর্জন করেন সুজন আলী (সেশন: ২০২১-–২০২২)।

এছাড়া চতুর্থ থেকে দশম স্থান অর্জন করেন যথাক্রমে মোজাহিদুল ইসলাম, রাতুল, রাব্বি সাকিব, নাইমা খাতুন, সামিরা খাতুন, রহিমা খাতুন এবং সাদিয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফয়সাল ইকবাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন সজল, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ছাব্বির আহম্মেদ রুম্মান, যুগ্ম সাধারণ সম্পাদক মুসাব্বির হোসেন মিতুল, দপ্তর সম্পাদক ইমন ইসান সহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও ছাত্রনেতা সোভন, ইয়াসিন, কাউসার, হুসাইন, হৃদয়, লামসহ কলেজের শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ, জ্ঞানচর্চা ও ইতিবাচক প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের অংশগ্রহণে আরও শিক্ষামূলক ও সৃজনশীল কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

জ্ঞানচর্চায় শিক্ষার্থীদের উৎসাহ দিতে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা

জ্ঞানচর্চায় শিক্ষার্থীদের উৎসাহ দিতে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা

প্রকাশের সময় : ০৮:৩২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬