১০:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাছ ধরার সময় বজ্রপাতে দুই ভাইসহ ৩ জনের মৃত্যু

হাকালুকি হাওরের সিলেটের ফেঞ্চুগঞ্জ অংশে নৌকা দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে মৌলভীবাজারের রাজনগর উপজেলার তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলার বাঘমারা পূর্ব কাটুটিলা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- সাব্বির মিয়া, রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কামালপুর গ্রামের জহির মিয়ার ছেলে কাবিল মিয়া ও হামিদ মিয়া এবং একই এলাকার রফিক মিয়ার ছেলে সাব্বির মিয়া। নিহত কাবিলের মরদেহ হাওরের পানিতে ডুবে গেছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কামালপুর গ্রামের হামিদ, কাবিল ও সাব্বির প্রতিদিনের মতো আজ হাওরের ফেঞ্চুগঞ্জ উপজেলার বাঘমারা পূর্ব কাটুটিলা সংলগ্ন এলাকায় নৌকা দিয়ে মাছ ধরতে যান। হঠাৎ বজ্রপাতে আজ বেলা ১১টার দিকে তাদের মৃত্যু হয়। নিহতের মধ্যে হামিদ ও সাব্বিরের মরদেহ পাওয়া গেলও কাবিলের মরদেহ হাওরের পানিতে ডুবে যায়। ফায়ার সার্ভিস ও ডুবুরিরা নিখোঁজ সাব্বিরের মরদেহ উদ্ধারের চেষ্টা করছে। 

ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাওরে বজ্রপাতে তিনজন মারা গেছে শুনেছি। এর মধ্যে সাব্বির ও হামিদের মরদেহ পাওয়া গেছে। তবে কাবিলের মরদেহ পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও ডুবুরিরা নিখোঁজের মরদেহ উদ্ধারের কাজ করছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

বাঁশ কেনার কথা বলে ঘরে ঢুকে বৃদ্ধাকে ধ র্ষ ণ, অভিযুক্তকে ধরে পুলিশে দিলো স্থানীয়রা

মাছ ধরার সময় বজ্রপাতে দুই ভাইসহ ৩ জনের মৃত্যু

প্রকাশের সময় : ০৬:৩৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬