চুয়াডাঙ্গা -১ আসনে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির মেজো বোন সুফিয়া আহমেদ মারা গেছেন। ইন্না-লিল্লাহি….. রজিউন।
রোববার (১৪ জুলাই) রাত পৌনে ১০ টার দিকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
তিনি চুয়াডাঙ্গা পৌর এলাকার আরামপাড়ার মরহুম প্রফেসর ড. সাদিক আহমেদের স্ত্রী।
পারিবারিক সুত্রে জানা গেছে, বেশ কিছুদিন আগে সুফিয়া আহমেদ পড়ে গিয়ে বুকে আঘাতপ্রাপ্ত হন। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নেন। শারীরিক অবস্থার অবনতি হলে নেয়া হয় ঢাকার ইবনে সিনা হাসপাতালে। রোববার রাত পৌনে ১০টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তিনি নিঃসন্তান ছিলেন।
এদিকে, রাতেই মৃতদেহ চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা দিয়েছে বলে জানা গেছে। সব কিছু ঠিকঠাক থাকলে আজ সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা রেলস্টেশন সংলগ্ন জান্নাতুল মওলা কবরস্থান জামে মসজিদে জানাজার নামায শেষে সেখানেই দাফনকার্য্য সম্পন্ন হবে।
এএইচ
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 





















