০২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ে বাড়িতে উচ্চস্বরে গান-বাজনার জেরে বাসরঘর ভাংচুর

Ada. Munna Telecom1

নাটোরে বিয়েবাড়িতে তিন দিন ধরে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে বরপক্ষের বাড়িতে হামলা ও বাসরঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে বাগাতিপাড়া উপজেলার জয়ন্তীপুর গ্রামের মিন্টু আলী শাহের বাড়িতে এ ঘটনা ঘটে। হামলায় বরের মা ও নানিসহ চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ে উপলক্ষ্যে তিন-চার দিন ধরে সাউন্ড বক্সে উচ্চশব্দে গান বাজিয়ে নাচানাচি করেন বিয়েবাড়িতে আগত অতিথিরা। এ নিয়ে প্রথম দিন প্রতিবেশী আব্দুল আওয়াল শাহ এসে তাদের বাড়িতে বৃদ্ধ ও ছোট বাচ্চাদের সমস্যা হচ্ছে বলে বরের বাবাকে বিষয়টি জানালে বরের বাবা সাউন্ড কমিয়ে দেন। এরপর শুক্রবার বিয়ের পর রাতে আবারো উচ্চ শব্দে গান বাজাতে লাগলে আব্দুল আওয়াল শাহ ও তার ছেলেসহ স্থানীয় তিন-চারজন এসে মারধর করে বরকে বাসরঘর থেকে বেড় করে দিয়ে বাসরঘর ভাঙচুর করেন।

বরের বাবা মিন্টু আলী শাহ জানান, হঠাৎ করে অভিযুক্ত ব্যক্তিরা বাড়িতে ঢুকে বরকে বাসরঘর থেকে টেনে বাইরে নিয়ে এসে মারধর করেন। এরপর বাসরঘরে ঢুকে বাড়িতে আগত অতিথিদের বলেন- ‘তোরা এখন গান বাজা আমরা বাসর করব।’ এরপর ঘরে থাকা খাটসহ আসবাবপত্র ভাঙচুর করেন তারা।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আব্দুল আওয়াল শাহ। তিনি বলেন, কয়েকদিন ধরে উচ্চস্বরে গান বাজিয়ে এলাকার কাউকে ঘুমাতে দিচ্ছে না বিয়েবাড়ির লোকজন। আমরা তাদের গান বাজাতে নিষেধ করেছি শুধু।

বাগাতিপাড়া থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, বিয়েবাড়িতে গত তিন- চার দিন ধরে সাউন্ড বক্স বাজাচ্ছিলেন তারা (বরপক্ষ)। পাশের বাড়িতেই ৮১ বছর ও ৭৫ বছর বয়সী বৃদ্ধসহ প্রতিবন্ধী বাচ্চারা ছিল। এতে বিগত কয়েকদিন ধরে তাদের ঘুম হচ্ছিল না।  এ নিয়ে প্রতিবেশীর সাথে কথা কাটাকাটি হলে একপর্যায়ে এ ঘটনা ঘটে। ঘটনাটি আমরা তদন্ত করছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

বিয়ে বাড়িতে উচ্চস্বরে গান-বাজনার জেরে বাসরঘর ভাংচুর

প্রকাশের সময় : ১১:০৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫