০২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির ব্যানারের নিচে বসে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক গ্রেপ্তার

Ada. Munna Telecom1

মৌলভীবাজারের কুলাউড়ায় বিএনপির ব্যানারের নিচে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য এবং ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ফাহিম ইসলাম (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (৯ আগস্ট) রাতে পৌর শহরের মাগুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ফাহিম সিলেটের বিয়ানীবাজার উপজেলার দাসুরা বাজার এলাকার মইনুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে কুলাউড়া পৌরসভার মাগুরা এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন।

কুলাউড়া থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো. ওমর ফারুক বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, ফাহিম কুলাউড়ায় বিএনপির একটি ব্যানারের নিচে বসে শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য দিচ্ছেন এবং শীঘ্রই তিনি আসবেন বলে ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন। বিষয়টি নজরে আসার পর অভিযান চালিয়ে মাগুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

বিএনপির ব্যানারের নিচে বসে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক গ্রেপ্তার

প্রকাশের সময় : ০১:৪৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫