০৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে ভোটকেন্দ্রে গুলিবর্ষণ, সংঘর্ষে আহত ১

Ada. Munna Telecom1

আহত ব্যক্তির নাম হাসান খান। তিনি বালিয়াকান্দি উপজেলার চর দক্ষিণ বাড়ি গ্রামের আক্কাস আলী খানের ছেলে।

জানা গেছে, বড়ই চারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এহসানুল হাকিম সাধনের কর্মী সমর্থক নবাবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জীবন ও তার কর্মীরা অপর চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীকের আবুল কালাম আজাদের কর্মীদের ওপর গুলি করে। এ সময় আনারস প্রতীকের এক কর্মীকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে আহত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ, বিজিবি, র‍্যাব, ম্যাজিস্ট্রেট আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার রঞ্জুরুল ইসলাম বলেন, সকাল ৯টার দিকে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে বিচ্ছিন্ন ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি স্বাভাবিক করেছে।

রাজবাড়ীর পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ পিপিএম (সেবা) বলেন, বালিয়াকান্দির নাবাবপুর ইউনিয়নে বড়ই চারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থক অপর চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের ওপর হামলা করে। এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এ ঘটনায় প্রার্থীর পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাইনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

জীবননগরের পিংকি হ ত্যা মামলার আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

বালিয়াকান্দিতে ভোটকেন্দ্রে গুলিবর্ষণ, সংঘর্ষে আহত ১

প্রকাশের সময় : ১০:৪৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪