সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে দেশের বাজারে স্মার্ট টিভির চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই সময়টিতে প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রি ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ফুটবলপ্রেমীদের বড় পর্দায় উন্নত ভিজ্যুয়াল ও সাউন্ডে খেলা উপভোগের আগ্রহকে কেন্দ্র করেই এই ইতিবাচক সাড়া মিলেছে বলে দাবি শাওমির।
প্রতিষ্ঠানটির তথ্যমতে, টুর্নামেন্ট চলাকালে দেশের বিভিন্ন প্রান্তের অসংখ্য পরিবার বড় পর্দার স্মার্ট টিভিতে খেলা উপভোগ করতে শাওমির বিভিন্ন মডেল বেছে নিয়েছেন। ফলে অনেকের বসার ঘরই যেন ছোট্ট এক স্টেডিয়ামে পরিণত হয়েছিল।
বিভিন্ন শ্রেণির ক্রেতাদের চাহিদা, পছন্দ ও বাজেট বিবেচনায় রেখে শাওমি তাদের স্মার্ট টিভি পোর্টফোলিওতে দুটি পৃথক সিরিজে মোট ৯টি মডেল বাজারে এনেছে।
এর মধ্যে শাওমি টিভি এস মিনি এলইডি ২০২৬ সিরিজে রয়েছে কিউডি-মিনি এলইডি প্রযুক্তি, অ্যাডভান্সড লোকাল ডিমিং, সর্বোচ্চ ১,২০০ নিটস পিক ব্রাইটনেস এবং গেম বুস্ট সুবিধাসহ ১৪৪ হার্জ নেটিভ রিফ্রেশ রেট। পাশাপাশি ডলবি ভিশন ও ডলবি অ্যাটমস প্রযুক্তি যুক্ত হওয়ায় সিনেমা দেখা কিংবা নেক্সট-জেনারেশন গেমিংয়েও উন্নত অভিজ্ঞতা পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
অন্যদিকে শাওমি টিভি এ প্রো ২০২৬ সিরিজে রয়েছে ৪কে কিউএলইডি ডিসপ্লে, সিনেমা-গ্রেড কালার অ্যাকিউরেসি, ফিল্মমেকার মোড এবং ডলবি অডিও প্রযুক্তি। এছাড়া উভয় সিরিজেই ৪কে রেজ্যুলেশন, এমইএমসি মোশন এনহ্যান্সমেন্ট, গুগল টিভি, গুগল অ্যাসিস্ট্যান্ট, অ্যাপল এয়ারপ্লে এবং উন্নত অডিও প্রযুক্তি সংযুক্ত রয়েছে, যা ব্যবহারকারীদের আরও স্মার্ট ও স্বাচ্ছন্দ্যময় বিনোদনের অভিজ্ঞতা দেবে।
এ বিষয়ে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন,
“ফুটবল এমন একটি খেলা, যা লাখো মানুষকে একত্রিত করার অনন্য ক্ষমতা রাখে। এবারের টুর্নামেন্টে আমরা দেখেছি, সেই উচ্ছ্বাস কীভাবে দেশের অসংখ্য পরিবারকে তাদের হোম স্ক্রিন আপগ্রেড করতে অনুপ্রাণিত করেছে। তবে টুর্নামেন্ট শেষ হলেও এই উদ্দীপনা থেমে থাকছে না। আমাদের স্মার্ট টিভিগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে, যেন সারাবছরই লাইভ স্পোর্টস, মুভি নাইট কিংবা প্রতিদিনের বিনোদনে দর্শকরা স্টেডিয়ামের মতো অসাধারণ অভিজ্ঞতা উপভোগ করতে পারেন। যারা পুরো ফুটবল মৌসুমে শাওমির ওপর আস্থা রেখেছেন, তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
শাওমি জানায়, তাদের ‘কানেক্টেড স্মার্ট লাইফস্টাইল’ ভিশনের অংশ হিসেবে নতুন এই স্মার্ট টিভি লাইনআপ দেশের সব অনুমোদিত শাওমি স্টোর ও পার্টনার রিটেইল শপে পাওয়া যাচ্ছে।
প্রতিষ্ঠানটির ফ্ল্যাগশিপ শাওমি টিভি এস মিনি এলইডি ২০২৬ সিরিজের ৯৮ ইঞ্চি মডেলের দাম ৪ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকা, ৮৫ ইঞ্চি ২ লাখ ৪৫ হাজার ৯৯৯ টাকা, ৭৫ ইঞ্চি ১ লাখ ৭৯ হাজার ৯৯৯ টাকা, ৬৫ ইঞ্চি ১ লাখ ৪১ হাজার ৯৯৯ টাকা এবং ৫৫ ইঞ্চি ১ লাখ ৩ হাজার ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া শাওমি টিভি এ প্রো ২০২৬ সিরিজের ৭৫ ইঞ্চি মডেলের দাম ১ লাখ ৫৩ হাজার ৯৯৯ টাকা, ৬৫ ইঞ্চি ১ লাখ ১৫ হাজার ৯৯৯ টাকা, ৫৫ ইঞ্চি ৮৪ হাজার ৯৯৯ টাকা এবং ৪৩ ইঞ্চি ৫৩ হাজার ৯৯৯ টাকা।
আরও বিস্তারিত জানতে শাওমি বাংলাদেশের ওয়েবসাইট https://www.mi.com/bd/ ভিজিট করুন বা শাওমি বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/XiaomiBangladesh ফলো করুন।
এএইচ/বিজ্ঞপ্তি
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 























