০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ লাইন্সের ভবনের ছাঁদ থেকে লা ফ দিলেন কনস্টেবল, অতঃপর…

Ada. Munna Telecom1

বান্দরবানে পুলিশ লাইন্সের ব্যারাক ভবনের ছাদ হতে লাফিয়ে রাশেদুল ইসলাম (২৮) নামে এক পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। শনিবার (৬ আগস্ট) সন্ধ্যায় বান্দরবান সদরের বালাঘাটা পুলিশ লাইন্সে এ ঘটনা ঘটে। 

পুলিশ সদস্য রাশেদুল ইসলাম জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার আব্দুস ছালামের ছেলে। তিনি বান্দরবান পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, কনস্টেবল রাশেদুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং পুলিশ লাইন্সে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

শনিবার সন্ধ্যায় তিনি হঠাৎ ব্যারাকের ভবন থেকে লাফ দেন। এতে তার দুই পায়ের গোড়ালি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. দীলিপ চৌধুরী জানান, সন্ধ্যা ৭টার দিকে আহত পুলিশ সদস্যকে হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বান্দরবানের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার জানান, আহত পুলিশ কনস্টেবল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। 

পুলিশ সুপার জানান, কনস্টেবল রাশিদুল ইসলাম মানসিক রোগী ছিলেন। চিকিৎসকের ব্যবস্থাপত্র মোতাবেক তার চিকিৎসা চলছিল।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

জীবননগরের পিংকি হ ত্যা মামলার আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

পুলিশ লাইন্সের ভবনের ছাঁদ থেকে লা ফ দিলেন কনস্টেবল, অতঃপর…

প্রকাশের সময় : ০৭:৩৭:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫