০৩:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ম নিয়ে বিএনপি কোনো রাজনীতি করে না: মাহমুদ হাসান খান বাবু

Ada. Munna Telecom1

“ধর্ম যার যার, রাষ্ট্র সবার। দেশ আমাদের সবার।” — বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই বার্তা পৌঁছে দিতে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু (বাবু খান) বলেছেন, বিএনপি ধর্ম নিয়ে কোনো রাজনীতি করে না। রাজনীতি থাকবে রাজনীতির জায়গায়, আর ধর্ম পালন করবে যার যার মতো করে।

আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে জীবননগর পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

বাবু খান বলেন, “আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাতে এসেছি। ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এই নীতিতে আমরা বিশ্বাস করি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয়—আমরা বাংলাদেশের মানুষ।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ আমরা যে যার অবস্থান থেকে কাজ করব। ভুল-ক্রুটি থাকতে পারে, তবে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। বিএনপি ধর্মকে কখনো রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে না। ধর্মীয় বিষয়ে বিভাজন তৈরি করার ষড়যন্ত্র আমরা বরাবরই প্রত্যাখ্যান করেছি এবং ভবিষ্যতেও করব।”

জেলা বিএনপির সভাপতি বলেন, “সংখ্যালঘু-সংখ্যাগুরু নিয়ে যে বিভেদমূলক বয়ান মাঝেমধ্যে দেওয়া হয়, আমরা সেটি প্রত্যাখ্যান করি। আমরা এসব বয়ানে বিশ্বাসী নই। আমরা আপনাদের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব।”

এসময় জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবিন, সিনিয়র সহসভাপতি তাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি, সাংগঠনিক সম্পাদক নাসির ইকবাল ঠান্ডু, খোকা, সরোয়ার হোসেন, সাইদুর, রনন, সুমন, বাদশা, ছাত্রদলের সদস্যসচিব রিমনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

ধর্ম নিয়ে বিএনপি কোনো রাজনীতি করে না: মাহমুদ হাসান খান বাবু

প্রকাশের সময় : ০৩:২৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫