০২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদার লোকনাথপুরের শাহজাহান আটক

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুরে অভিযান চালিয়ে মো. শাহজাহান নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ সময় তার নিকট থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

সোমবার (২৬ মে) রাত সাড়ে ১০টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে এ বিজ্ঞপ্তিতে অভিযানের সময় উল্লেখ করা হয়নি।

আটক মো. শাহজাহান লোকনাথপুর গ্রামের মাঝেরপাড়ার মৃত. দরবেশ শাহ মণ্ডলের ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২৬ মে) জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শাহ জালাল খানের নেতৃত্বে রেইডিং টিম দামুড়হুদা থানাধীন লোকনাথপুর মাঝেরপাড়া থেকে শাহজাহানকে আটক করে। পরবর্তীতে তার বসতবাড়ি তল্লাশি করে একটি শপিং ব্যাগে পলিথিনের মধ্যে ১০০ গ্রাম গাজা জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. কবির উদ্দিন তালুকদার বাদী হয়ে আটককৃত শাহজাহানের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

দামুড়হুদার লোকনাথপুরের শাহজাহান আটক

প্রকাশের সময় : ০৭:০৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫