০৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদার বিষ্ণুপুরে শহীদ ওসমান হাদীর স্মরণে ‘কাওয়ালী সন্ধ্যা’ আজ

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুরে শহীদ ওসমান হাদীর স্মরণে ‘আধিপত্যবাদ বিরোধী ঈদ উৎসব’ (কাওয়ালী সন্ধ্যা) অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আজ সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় বিষ্ণুপুর বাজার বটতলায় এই কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটির আয়োজন করেছে ইবনে খালদুন পাঠাগার, বিষ্ণুপুর।

আয়োজকরা জানান, অনুষ্ঠানের মঞ্চ প্রস্তুতিসহ অধিকাংশ প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে স্বনামধন্য শিল্পীরা সঙ্গীত ও কাওয়ালী পরিবেশন করবেন।

সরেজমিনে দেখা গেছে, অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রোগ্রামস্থল ও আশপাশ এলাকায় লাইটিং ও ফেস্টুনে সাজানো হয়েছে। বিভিন্ন ফেস্টুনে শহীদ ওসমান হাদীর বিপ্লবী বক্তব্যের পাশাপাশি শহীদ আবরার এবং মাওলানা দেলোয়ার হুসাইন সাঈদীর বিভিন্ন ঐতিহাসিক বক্তব্য স্থান পেয়েছে।

এদিকে অনুষ্ঠান শুরুর আগেই প্রোগ্রামস্থল এলাকায় তরুণ-যুবক ও শিশুদের ভিড় লক্ষ্য করা গেছে। ঈদের আমেজে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে পুরো এলাকায়। আয়োজক কমিটি জেলার সর্বস্তরের মানুষের উপস্থিতি কামনা করেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

দামুড়হুদার বিষ্ণুপুরে শহীদ ওসমান হাদীর স্মরণে ‘কাওয়ালী সন্ধ্যা’ আজ

প্রকাশের সময় : ০৫:২১:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬