চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বিষ্ণপুরে ২৩ বোতল ফেনসিডিলসহ তরিকুল ইসলাম (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার (০১ ফেব্রুয়ারী) বিষ্ণুপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
আটক তরিকুল ইসলাম বিষ্ণুপুর গ্রামের মাঝেরপাড়া মনসার আলীর ছেলে।
বিষ্ণুপুর পুলিশ ক্যাম্প সূত্রে জানা যায়, ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) শোভন কুমার কুণ্ডুর নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামিম হোসেন, কনস্টেবল মানিক গাজি ও আমিনুল ইসলাম গোপন সুত্রে তরিকুলের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় তার বাড়ি থেকে ২৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক করা হয় মাদক ব্যবসায়ী তরিকুল ইসলামকে।
এদিন বিকেলে দামুড়হুদা মডেল থানায় অভিযুক্ত তরিকুল ইসলামকে হস্তান্তর সহ একটি মামলা দায়ের করে পুলিশ।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 























