০৩:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদায় বিএনপির সাংগঠনিক সম্পাদককে কিল-ঘুষি দিয়ে ভেঙ্গে দিল দাঁতের মাড়ি

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রফেসর আবুল হাশেমের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে তার দাঁত, মুখমণ্ডল ও মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। একটি দাঁত ভেঙ্গে পড়ে গেছে। এছাড়া দাঁতের মাড়িসহ আরও কয়েকটি দাঁত ক্ষতিগ্রস্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে দামুড়হুদার চিৎলা মোড়ে এ ঘটনা ঘটে। সকালেই চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সযোগে আবুল হাশেমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়েছে পরিবারের সদস্যরা।

উপজেলা বিএনপির নেতারা জানান, পূর্ব শত্রুতার জেরে চিৎলা তেতুলতলা এলাকার বিল্লা মালিতার ছেলে মিলন, মৃত আসাদুলের দুই ছেলে সুজন ও সম্রাটের সঙ্গে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকালে তারা কিল-ঘুষি মারতে থাকেন প্রভাষক আবুল হাশেমকে। পরে তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, আবুল হাশেমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় একটি ডেন্টার কেয়ার হাসপাতালে নেয়া হয়েছে। আগামীকাল শুক্রবার অপারেশন করা হবে। আমরা জেনেছি, কিল-ঘুষিতে তার নিচের দাঁতের মাড়ি ভেঙ্গে গেছে। একটি দাঁতও ভেঙ্গে গেছে এবং কয়েকটি দাঁত ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া, মাথা ও মুখমণ্ডলে আঘাতপ্রাপ্ত হয়েছেন।

কারা হামলা করল জানতে চাইলে বলেন, ব্যক্তিগত বিরোধের জেরে নিজ এলাকার লোকজন তার উপর হামলা করেছে। এখানে কোন রাজনৈতিক ইস্যু নেই।

দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) হুমায়ুন কবীর রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, হামলার ঘটনাটি শুনেছি। নিজ এলাকার দুই তিনজন এই হামলা চালিয়েছে। কি কারণে হামলা করেছে এটা জানা যায়নি।

তিনি আরও বলেন, শুনেছি আবুল হাশেম দাঁত, মাথাসহ বিভিন্নস্থানে আঘাতপ্রাপ্ত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

দামুড়হুদায় বিএনপির সাংগঠনিক সম্পাদককে কিল-ঘুষি দিয়ে ভেঙ্গে দিল দাঁতের মাড়ি

প্রকাশের সময় : ০৯:০১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫