০১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদায় আলমসাধু উল্টে কিশোর নি হ ত, চালক হাসপাতালে

চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিয়ন্ত্রণ হারিয়ে আলমসাধু উল্টে মিকাইল হোসেন (১৭) নামের এক কিশোর নিহত হয়েছেন। আহত হয়েছেন আলমসাধু চালক আলী রাজ (২১)। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) বিকেলে এ চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের ডুগডুগি বাজারের অদূরে এ দূর্ঘটনা ঘটে।

নিহত মিকাইল হোসেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়নের গোকুলনগর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। এবং আহত আলী রাজ চুয়াডাঙ্গা সদরের পদ্মবিলা ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের সবুর উদ্দিনের ছেলে।

নিহতের বোনায় আলিউল ইসলাম রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, এক ব্যাপারির কাঁচা সবজি নিয়ে আনতে আলমসাধুযোগে দামুড়হুদায় যাচ্ছিল তারা। এ সময় চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের ডুগডুগি বাজারের অদূরে সড়কে থানা গতিরোধক (বিট) পার হবার সময় আলমসাধুটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে আলমসাধুতে বসে থাকা মিকাইল গাড়ির নিচে চাপা পড়েন এবং চালক আলী রাজ লাফ দিলে পাকা রাস্তার উপর পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মিকাইলকে মৃত ঘোষনা করেন। আহত আলী রাজকে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়।

দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মেহেদি হাসান রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, আলমসাধু উলটে এক কিশোর নিহত হয়েছে। চালক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় নিহত-আহতের পরিবারের কোন অভিযোগ নেই। উর্ধ্বতন কর্মকতাদের সঙে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

গরুবোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত, আহত অন্তত ৮

দামুড়হুদায় আলমসাধু উল্টে কিশোর নি হ ত, চালক হাসপাতালে

প্রকাশের সময় : ০৯:২১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫