চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার আনোয়ারপুরের মাদক ব্যবসায়ী রাসেলকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তার নিকট থেকে ৪১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) দর্শনা পৌরসভাধীন আনোয়ারপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক রাসেল মিয়া আনোয়ারপুর গ্রামের হঠাৎ পাড়ার জামাল উদ্দীন ওফরে গাজীর ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা রাসেলের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এসময় ৪১ বোতল ফেনসিডিলসহ রাসেলকে হাতেনাতে আটক করা হয়।
এ ঘটনায় চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) সাহারা ইয়াসমিন বাদি হয়ে দর্শনা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 






















