চুয়াডাঙ্গার দর্শনায় নয় বোতল বিদেশি মদসহ আব্দুর রউফ (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৩ অক্টোবর) সন্ধায় দর্শনার ইসলাম বাজার এলাকায় অভিযান চালিয়ে আটক করে দর্শনা থানা পুলিশের একটি দল।
আটক আব্দুর রউফ দর্শনার ইসলাম বাজার এলাকার মৃত. রুস্তম আলীর ছেলে।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানা পুলিশের একটি দল ইসলাম বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন হিসেবে আব্দুর রউফকে আটক করা হয়। পরে তার নিকট থেকে নয় বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এছাড়া একটি মোবাইলফোন জব্দ করা হয়।
আটক আব্দুর রউফ এর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 























