০৩:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনায় ২৫ বোতল ‘এস্কাফ’ সিরাপসহ মিরাজুল আটক

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২৫ বোতল অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ‘এস্কাফ’ সিরাপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মিরাজুল ইসলাম (২১) নামের একজনকে আটক করা হয়েছে।

আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, সোমবার সকালে সকাল ১০টার দিকে দর্শনা থানাধীন দর্শনা বাসস্ট্যান্ড মোড়ে অপু ফার্মেসীর সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

আটক মিরাজুল ইসলাম দর্শনা থানার ইসলাম বাজার এলাকার আবু সিদ্দিকের ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এবং দর্শনা থানার ওসি মো. মেহেদী হাসানের তত্ত্বাবধানে উপ-পরিদর্শক (এসআই) মো. আশিকুল হক ও সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. শামীম হোসেন সঙ্গীয় ফোর্সসহ দর্শনা বাসস্ট্যান্ড মোড়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মো. মিরাজুল ইসলামের হেফাজত থেকে ২৫ বোতল এস্কাফ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৭৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

উদ্ধারকৃত মাদক জব্দ তালিকা প্রস্তুতপূর্বক জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রসঙ্গত, ভারতের ল্যাবোরেট ফার্মাসিউটিক্যাল নামের একটি প্রতিষ্ঠান কাশির ওষুধ হিসেবে এই সিরাপ তৈরি করে। তবে নেশাদ্রব্য হিসেবে বহুল ব্যবহারের কারণে ভারতে এটি নিষিদ্ধ করা হয়। নিষিদ্ধ হলেও এর উৎপাদন বন্ধ হয়নি। ভারতের বিভিন্ন রাজ্যেও এই মাদক ছড়িয়েছে।

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

দর্শনায় ২৫ বোতল ‘এস্কাফ’ সিরাপসহ মিরাজুল আটক

প্রকাশের সময় : ০৭:০৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬