০৫:০৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনায় চেকপোস্টের কোয়ার্টার থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গার দর্শনায় জয়নগর পুলিশ চেকপোস্টের (আইসিপি) কোয়ার্টার থেকে শামিম হোসেন নামের (৩০) এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ১০ দিকে চেকপোস্ট সংলগ্ন পুলিশ ব্যারাকের ২য় তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শামিম হোসেন কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন জুটিয়াডাঙ্গা গ্রামের হোসেন আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত শামীম হোসেন দর্শনা চেকপোস্ট পুলিশের কর্মরত ছিলেন এবং ব্যারাকের একটি কক্ষে একাই থাকতেন। সকালে তিনি ডিউটিতে অনুপস্থিত থাকায় সহকর্মীরা তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, শামিম নামের একজন ইমিগ্রেশন পুলিশ সদস্যের ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানানো হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

জীবননগরের পিংকি হ ত্যা মামলার আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

দর্শনায় চেকপোস্টের কোয়ার্টার থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ১২:২৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫