০৩:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনায় গর্ভবতী গাভী জবাই করে বিক্রির চেষ্টা, নাসির কসাইকে জরিমানা

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গার দর্শনায় গর্ভবতী গাভী জবাই করে মাংস বিক্রিকালে হাতেনাতে ধরা পড়েছে নাসির উদ্দিন নামে এক কসাই।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভোরে দর্শনা পৌর পিলখানায় গাভীটি জবাই করেন কসাই নাসির।

এদিকে, গর্ভবতী গাভী জবাইয়ের খবর এলাকায় ছড়িয়ে পড়লে দর্শনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত নাসির কসাইকে আটক করে হেফাজতে নেয়।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিচারক অভিযুক্ত নাসির উদ্দিনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কেএইচ তাসফিকুর রহমান।

দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) শহীদ তিতুমীর রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, গত সোমবার দামুড়হুদা উপজেলার ডুগডুগি পশুহাট থেকে ৭১ হাজার টাকায় ওই গর্ভবতী গাভীটি ক্রয় করেন কসাই নাসির উদ্দিন। পরদিন ভোরে গাভীটি জবাই করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ঘটনাস্থলে পৌছে বাছুসহ গরুর মাংস জব্দ করে। এ সময় কসাই নাসির উদ্দিনকে আটক করে পুলিশে দেয়।

এ ঘটনায় কয়েক ঘন্টা পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিচারক অভিযুক্ত কসাই নাসির উদ্দিনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

পরে জব্দকৃত মাংস ও মৃত বাছুর কেরোসিন তেল ঢেলে মাটিতে পুতে ফেলা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

দর্শনায় গর্ভবতী গাভী জবাই করে বিক্রির চেষ্টা, নাসির কসাইকে জরিমানা

প্রকাশের সময় : ০২:০৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫