০১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগর সীমান্তে ৩ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি

  • জীবননগর অফিস
  • প্রকাশের সময় : ১২:৪২:৩৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ৫৩৪ Views

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে তিনজনকে বাংলাদেশে অবৈধভাবে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে বিজিবির টহল দলের তৎপরতায় ওই তিন ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করতে পারেননি।

রোববার (৯ আগস্ট) সকালে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি জানায়, রোববার ভোর আনুমানিক ৩টা ১০ মিনিটে সীমান্ত পিলার ৭০/২-এস বরাবর একটি গেট দিয়ে বিএসএফের ৩২ ব্যাটালিয়নের মেতেরী ক্যাম্পের সদস্যরা একজন পুরুষ ও দুইজন নারীকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে।

তবে ওই তিন ব্যক্তি বাংলাদেশে প্রবেশের আগেই মাধবখালী বিওপির টহল দলের নজরে পড়েন। বিজিবির সদস্যরা শূন্যলাইন থেকে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন। পরে তারা সীমান্তের শূন্যলাইন থেকে প্রায় ৪০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান নেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিজিবির দৃঢ় অবস্থান দেখে ওই তিন ব্যক্তি সকাল ৫টা ২০ মিনিটে ভারতের কাঁটাতারের কাছে ফিরে যান। পরবর্তীতে সকাল ৭টা ৫৫ মিনিটে বিএসএফের ৩২ ব্যাটালিয়নের মেতেরী ক্যাম্পের সদস্যরা সীমান্তের ৬৮/৫-এস বরাবর একটি গেট খুলে তাদের ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

বিজিবির তৎপরতায় বিএসএফের ওই পুশইনের চেষ্টা কার্যকরভাবে প্রতিহত করা সম্ভব হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিষয়টি ইতোমধ্যে ৩২ বিএসএফ ব্যাটালিয়নকে অবহিত করা হয়েছে।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জানিয়েছে, সীমান্ত সুরক্ষা, পুশইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবির টহল ও তৎপরতা অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত, আহত অন্তত ১৫ জন

জীবননগর সীমান্তে ৩ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি

প্রকাশের সময় : ১২:৪২:৩৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬