০৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে বিভিন্ন অনিয়মের দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়, চুয়াডাঙ্গার বহিরাঙ্গন কর্মকর্তা সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

অভিযানকালে মূল্য তালিকা হালনাগাদ না রাখার অভিযোগে মো. আশরাফুল হকের আশরাফুল স্টোরকে ৫ হাজার টাকা, বীজের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ না থাকায় মো. আব্দুল হাকিমের জয়া বীজ ভান্ডারকে ৭ হাজার টাকা এবং বৈধ ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে মো. আব্দুল আলীমের এরিন চাউল ঘরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এসব জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানে সর্বমোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

এ সময় ব্যবসায়ীদের মূল্য তালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য, ঔষধ, বীজ এবং শিশু খাদ্য বিক্রি থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে বাজার তদারকি ও ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

শিশু অধিকার ও শিশুশ্রম প্রতিরোধে আন্তর্জাতিক স্বীকৃতির পথে চুয়াডাঙ্গার সাফিন

জীবননগরে বিভিন্ন অনিয়মের দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশের সময় : ০৭:৫৮:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬