০৩:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণ ফেলে পালালেন পাচারকারী

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ৪টি সোনার বার জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় মহেশপুর-৫৮ বিজিবির মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর বিওপির অধীনস্ত এলাকা দিয়ে ভারতে সোনা পাচার হবে মর্মে গোয়েন্দা তথ্য পায় বিজিবি। এ তথ্যের ভিত্তিতে বিজিবির সদস্যরা সীমান্ত পিলার ৬৭/১ এস হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া গ্রামের একটি আমবাগানের মধ্যে অবস্থান নেয়।

সোমবার বেলা দুইটার দিকে একজন চোরাকারবারি বাইসাইকেলযোগে আমবাগানের মধ্যদিয়ে সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি বাইসাইকেল ফেলে দৌঁড়ে বাগানের মধ্যদিয়ে শূন্য লাইনের দিকে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি সদস্যরা ওই স্থানে তল্লাশি করে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় ৪টি সোনার বার জব্দ করে। জব্দকৃত সোনার ওজন ১ কেজি ১৯৪ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্যে ১ কোটি ৩৪ লাখ ১৫ হাজার টাকা।  

সোনার বারগুলো শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের জন্য অজ্ঞাত ব্যক্তিতে পলাতক আসামি করে জীবননগর থানায় মামলা দায়ের করা হয়েছে। এবং সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

জীবননগরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণ ফেলে পালালেন পাচারকারী

প্রকাশের সময় : ১১:৩০:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪