১১:৪২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা, উন্নয়নে সম্মিলিত সহযোগিতার আহ্বান

  • জীবননগর অফিস
  • প্রকাশের সময় : ০৯:৪০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ২৮ Views
Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক মিজ্ লুৎফুন নাহার জীবননগর উপজেলায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টায় জীবননগর উপজেলা অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল।

সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, ব্যবসায়ী, ধর্মীয় নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মিজ্ লুৎফুন নাহার বলেন, জীবননগরসহ পুরো চুয়াডাঙ্গা জেলার সার্বিক উন্নয়নে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত জরুরি। প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে সমন্বয় বাড়াতে পারলে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

এ সময় সভায় উপস্থিত বক্তারাও এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার দিক তুলে ধরেন এবং উন্নয়ন ত্বরান্বিত করতে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

জীবননগরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা, উন্নয়নে সম্মিলিত সহযোগিতার আহ্বান

প্রকাশের সময় : ০৯:৪০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬