০৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে দুই পিচ ইয়াবাসহ আটক যুবক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গার জীবননগরে দুই পিস ইয়াবা ট্যাবলেটসহ আশিক (২১) নামে এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে জীবননগর উপজেলার মকসুদ সুপার মার্কেট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল।

দণ্ডপ্রাপ্ত আশিক উপজেলার তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা এবং আরিফ উদ্দীনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জীবননগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বাজারের একটি দোকানে অভিযান চালিয়ে আশিককে ইয়াবাসহ আটক করে। পরবর্তীতে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাৎক্ষণিকভাবে সাজা প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল বলেন, দুই পিচ ইয়াবাসহ পুলিশ আশিককে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় পাচারকালে ২৮০ কেজি সরকারি চাল-আটা জব্দ : জরিমানার পর সেই বিএনপি নেতা বহিষ্কার

জীবননগরে দুই পিচ ইয়াবাসহ আটক যুবক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড

প্রকাশের সময় : ০৮:১১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬