০৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে গাঁজা ২ জন আটক

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গার জীবননগরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে জীবননগর উপজেলার মিনাজপুর মাঠপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতদের মধ্যে মো. রাসেল আহম্মেদ মিনাজপুর মাঠপাড়া গ্রামের মৃত আনোয়ার মাস্টারের ছেলে এবং মো. মহিদুল ইসলাম জীবননগর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বসতিপাড়ার মৃত ফকির চাঁদ মণ্ডলের ছেলে।

জানা গেছে, জেলা পুলিশের বিভিন্ন ইউনিট একযোগে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে জীবননগর থানাধীন মিনাজপুর মাঠপাড়া গ্রামের একটি পাকা রাস্তার উপর থেকে দুইজনকে আটক করে। এসময় তাদের হেফাজত থেকে ১ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় পাচারকালে ২৮০ কেজি সরকারি চাল-আটা জব্দ : জরিমানার পর সেই বিএনপি নেতা বহিষ্কার

জীবননগরে গাঁজা ২ জন আটক

প্রকাশের সময় : ১০:২৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬