০৪:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে কৃষকদের জন্য নতুন নির্দেশনা, কার্ড-প্রত্যায়নপত্র ছাড়া মিলবে না তেল

  • জীবননগর অফিস
  • প্রকাশের সময় : ০৩:৩৮:৫১ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • ৬৫ Views
Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় কৃষকদের জন্য ডিজেল ও পেট্রোল বিতরণে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। এখন থেকে কার্ড বা প্রত্যায়নপত্র ছাড়া কোনো কৃষক জ্বালানি সংগ্রহ করতে পারবেন না বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।

সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলা কৃষি কর্মকর্তার সম্মেলন কক্ষে আয়োজিত কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

ইউএনও মো. আশরাফুল আলম রাসেল বলেন, কৃষকদের ডিজেল ও পেট্রোল সংগ্রহের জন্য উপজেলা কৃষি কর্মকর্তা, ইউনিয়ন ও পৌরসভার ব্লক সুপারভাইজার বা উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে কার্ড বা প্রত্যায়নপত্র সংগ্রহ করতে হবে। এজন্য ভোটার আইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে।

তিনি আরও বলেন, কোনো কৃষক প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি সংগ্রহ করে বাড়িতে মজুদ রাখতে পারবেন না। কারও কাছে অবৈধভাবে তেল মজুদ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কৃষকদের ভোগান্তি কমাতে পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়ানোর প্রয়োজন হবে না উল্লেখ করে ইউএনও বলেন, বিভিন্ন গ্রাম্য হাটে সাব-ডিলার বা নির্ধারিত এজেন্ট পয়েন্ট স্থাপন করা হয়েছে। কৃষকেরা প্রত্যায়নপত্র বা কার্ড প্রদর্শন করে সেখান থেকেই সহজে জ্বালানি সংগ্রহ করতে পারবেন।

তিনি সতর্ক করে বলেন, “কার্ডবিহীন কাউকে কোনো প্রকার তেল সরবরাহ করা যাবে না।”

এ সময় উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং নতুন এই ব্যবস্থার মাধ্যমে জ্বালানি সরবরাহে শৃঙ্খলা ফেরার আশা প্রকাশ করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

জীবননগরে কৃষকদের জন্য নতুন নির্দেশনা, কার্ড-প্রত্যায়নপত্র ছাড়া মিলবে না তেল

প্রকাশের সময় : ০৩:৩৮:৫১ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬