০৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে যুব মহিলা লীগের সভাপতি মালা কারাগারে

Ada. Munna Telecom1

জামালপুরের মেলান্দহ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মালিহা আক্তার মালাকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

মেলান্দহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মালিহা আক্তার মালা মেলান্দহ পৌরসভার নাথপাড়া এলাকার সাইদুর রহমান খোকার মেয়ে। তিনি জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার টাইপিস্ট পদে কর্মরত বলে জানা গেছে।

গতকাল বুধবার (০৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, নাশকতা মামলায় অভিযান চালিয়ে মেলান্দহ পৌরসভার নাথপাড়ার নিজ বাসা থেকে উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মালিহা আক্তার মালাকে বুধবার রাতে গ্রেপ্তার করে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে ২০২৪ সালের নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ তাকে আদালতে পাঠায়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এছাড়াও আরেকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন মালিহা আক্তার মালা। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। 

মেলান্দহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, নাশকতা মামলায় মালাকে গ্রেপ্তার করে দুপুরে আদালতে পাঠানো হয়। পরে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

জামালপুরে যুব মহিলা লীগের সভাপতি মালা কারাগারে

প্রকাশের সময় : ০৬:০৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫