০৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার হকপাড়ায় গাঁজাসহ আটক ২ যুবক : ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা

চুয়াডাঙ্গায় গাঁজাসহ দুই যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সদর থানাধীন হকপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। একইদিন বিকেলে চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাজাপ্রাপ্ত সুজয় দাস (২৫) চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার শ্রী জগো কুমার দাসের ছেলে।
অন্যদিকে সাজাপ্রাপ্ত রিদয় মিয়া (২৬) চুয়াডাঙ্গা পৌর এলাকার মাস্টারপাড়ার রজব আলীর ছেলে।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজ এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা শহরের হকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় তাদের হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেন।

এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের পরিদর্শক বদরুল হাসানসহ অধিদপ্তরের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি মানিক আকবর, সাধারণ সম্পাদক জিসান আহমেদ

চুয়াডাঙ্গার হকপাড়ায় গাঁজাসহ আটক ২ যুবক : ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা

প্রকাশের সময় : ০৪:৪৬:২৪ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫