চুয়াডাঙ্গা শহরের বড় বাজারে অপরিপক্ব কদবেল রাসায়নিক প্রয়োগ করে পাকানোর অভিযোগে এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে প্রতিষ্ঠানটিতে পাওয়া রাসায়নিক ও কদবেল জব্দ করে ধ্বংস করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) দুপুরে বড় বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযানে সার্বিক সহযোগিতা করেন ক্যাব সদস্য মো. রফিকুল ইসলাম।
অভিযানে অপরিপক্ব কদবেল রাসায়নিক দিয়ে পাকানোর বিষয়টি ধরা পড়লে ভোক্তা-অধিকার সংরক্ষ আইনে মো. বাবলু মন্ডলের প্রতিষ্ঠান মেসার্স মদিনা ট্রেডার্সকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় প্রতিষ্ঠানটিতে পাওয়া রাসায়নিক ও অপরিপক্ব কদবেল জব্দ করা হয়। পরে জব্দ করা সামগ্রীগুলো ধ্বংস করা হয়।

সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানিয়েছেন, জনস্বার্থে এ ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 





















