০৬:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার নতুনপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্তে বিএসএফের ছররা গুলিতে আজাদ (৩০) নামের এক যুবক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে রাতেই সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন আজাদ। চিকিৎসকরা জানিয়েছেন, তার পিঠে অসংখ্য ছররা গুলির আলামত পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

আহত আজাদ জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া গ্রামের বদরউদ্দিনের ছেলে। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, তিনি একজন কৃষক।

তবে অত্র এলাকার দায়িত্বপ্রাপ্ত মহেশপুর ব্যাটালিয়ন (৫৮-বিজিবি) সূত্রে জানা গেছে, কয়েকজন ব্যক্তি মাদক আনার উদ্দেশ্যে সীমান্তের কাঁটাতারের বেড়া কাটছিল। এ সময় বিএসএফ সদস্যরা ছররা গুলি ছুড়লে একজন আহত হন। বিষয়টি নিশ্চিত করতে বিজিবি কাজ করছে।

আহত আজাদ বলেন, আমি সীমান্তবর্তী আমার নিজস্ব আম বাগান দেখতে গিয়েছিলাম। এ সময় কয়েকজনকে দৌড়ে পালাতে দেখি। আমার বাগান দেখা শেষে ফেরার পথে বিএসএফ গুলি করে। এতে আমি আহত হই। ধারণা করছি, বিএসএফ তাদের ধাওয়া করে না পেয়ে আমাকে পিছন থেকে গুলি করেছে।

জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) সোলায়মান শেখ রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, সীমান্তে বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি আহত হয়েছেন। ঘটনার বিস্তারিত জানতে তিনি সরেজমিনে যাচ্ছেন এবং পরে বিস্তারিত জানাবেন।

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮-বিজিবি) একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, স্থানীয় ও কয়েকটি প্রাথমিক সূত্রে জানা গেছে, কিছু ব্যক্তি মাদক আনতে কাঁটাতারের বেড়া কাটছিল। এ সময় বিএসএফ সদস্যরা ছররা গুলি ছোড়ে, এতে একজন আহত হন।

তিনি আরও বলেন, বিএসএফের সঙ্গেও আমাদের যোগাযোগ হয়েছে। তারা দাবি করেছে, কয়েকজন ব্যক্তি মাদক আনার জন্য কাঁটাতারের বেড়া কাটছিল। এ সময় তারা ছররা গুলি ছোড়ে। তবে আমরা এখনো বিষয়টি নিশ্চিত নই। ঘটনার বিস্তারিত জানতে যাচাই-বাছাই চলছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জুনিয়র সার্জারি কনসালটেন্ট ডা. এহসানুল হক তন্ময় রেডিও চুয়াডাঙ্গাকে বলেন বলেন, আজাদের হাত ও পিঠে অসংখ্য ক্ষতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো ছররা গুলির আঘাত হতে পারে। তবে তিনি বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন।

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

চুয়াডাঙ্গার নতুনপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

প্রকাশের সময় : ১২:৪১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬