০৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার ডিঙ্গেদহে স্বাস্থ্যসম্মত মাংস সরবরাহে ‘মিট প্রসেসিং সেন্টার’ উদ্বোধন

চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহে স্বাস্থ্যসম্মত ও নিরাপদ মাংস সরবরাহ নিশ্চিত করতে একটি মিট প্রসেসিং সেন্টার উদ্বোধন করা হয়েছে। ডিঙ্গেদহ বাজারের মাংস ব্যবসায়ী মুকুল আহম্মেদ একটি বেসরকারি উন্নয়ন সংস্থার সহযোগিতায় এই উদ্যোগ গ্রহণ করেন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে মিট প্রসেসিং সেন্টার ও গোস্ত ভান্ডারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

আয়োজকরা জানান, আরএমটিপি প্রকল্প এবং ওয়েভ ফাউন্ডেশন–এর কারিগরি ও আর্থিক সহায়তায় এ সেন্টারটি স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও মানসম্মত মাংস সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। বিশেষ করে স্বল্প আয়ের মানুষ অল্প পরিমাণেও নিরাপদ মাংস কেনার সুযোগ পাবেন। উদ্যোক্তারা এটিকে একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক ব্যবসায়িক মডেল হিসেবে বিবেচনা করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের আরএমটিপি প্রকল্প ব্যবস্থাপক ডা. এএসএম আবু সালেহ মোহাম্মদ। তিনি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে এমন উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রকল্প জনস্বাস্থ্য সুরক্ষা ও টেকসই ব্যবসার দৃষ্টান্ত স্থাপন করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিঙ্গেদহ বাজার কমিটির সভাপতি আশরাফ উদ্দিন রুবেল, সাবেক সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন, ইউপি সদস্য মোহাম্মদ ইমদাদুল হক, ব্যবসায়ী সমিতির প্রতিনিধি জমির উদ্দিন, মোফাজ্জল হোসেন বাচ্চু, আলমগীর হোসেন, মিনারুল ইসলাম, মোবারক হোসেনসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়া আরএমটিপি প্রকল্পের ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর (নিরাপদ মাংস) শাহীনুল ইসলাম উপস্থিত থেকে প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন।

স্থানীয়রা জানান, এই মিট প্রসেসিং সেন্টার চালু হওয়ায় ডিঙ্গেদহসহ আশপাশের এলাকার মানুষ এখন থেকে আরও নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংস ক্রয় করতে পারবেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় দুই পাম্পে তেল নিয়ে টাকা না দিয়েই চম্পট, ৫ কিলোমিটার ধাওয়া করে দুজনকে আটক

চুয়াডাঙ্গার ডিঙ্গেদহে স্বাস্থ্যসম্মত মাংস সরবরাহে ‘মিট প্রসেসিং সেন্টার’ উদ্বোধন

প্রকাশের সময় : ০৭:৪৮:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫