০৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার খাড়াগোদায় কাজ করার সময় ছাঁদ থেকে প ড়ে শ্রমিকের মৃ ত্যু

চুয়াডাঙ্গা সদরের খাড়াগোদায় বাড়ির দ্বিতীয়তলায় সাটারিং এর কাজ করার সময় ছাঁদ থেকে পড়ে হৃদয় (২১) নামের এক নির্মাণাধীন শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (১৭ সেপ্টম্বর) বেলা ১২টার দিকে সদরের খাড়াগোদা বাজারে আমিরুল ইসলামের বাড়িতে এ দূর্ঘটনা ঘটে।

নিহত হৃদয় সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের কালুপোল গ্রামের পশ্চিমপাড়ার রায়হান আলীর ছেলে।

উদ্ধারকারী নির্মাণাধীন শ্রমিক রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, আমরা সাতজন দ্বিতীয়তলার ছাদের সাটারিং এর কাজ করছিলাম। হঠাৎ করেই আমাদের সামনেই সাটারিং এর কাঠ মারার সময় একতলার ছাদের উপর পড়ে যায়। তাকে উদ্ধার করে দ্রুত সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

তিনি আরও বলেন, তিন ভাইয়ের মধ্যে হৃদয় ছিল সবার ছোট। বছর খানেক আগে বিবাহ হয়। তার মৃত্যুতে স্ত্রী, বাবা-মা কান্নায় ভেঙ্গে পড়েছেন। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় ইউপি সদস্য হাফিজুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, শুনেছি কাজ করার সময় ছাঁদ থেকে পড়ে মারা গেছেন। বিস্তারিত জানা যায়নি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, মৃত অবস্থায় হৃদয়কে জরুরি বিভাগে নিয়ে আসা আসা হয়। উদ্ধারকারীদের দাবি, ছাঁদ থেকে পড়েছেন। তবে তার শরীরে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি। নাক-মুখ-কান দিয়ে কোন রক্তক্ষরণও হয়নি। বিষয়টি সংশিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, এই ঘটনার বিষয়ে আমার জানা নেই। আমি বিষয়টি খোজ নেব।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

শনিবার থেকে বেকারি পণ্যের দাম বাড়ছে , কমতে পারে পরিমাণও

চুয়াডাঙ্গার খাড়াগোদায় কাজ করার সময় ছাঁদ থেকে প ড়ে শ্রমিকের মৃ ত্যু

প্রকাশের সময় : ০৪:৫৩:০৭ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫