০২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ৪২৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ ২ জন আটক

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গা সদরের বদরগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ৪২৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ দুজন আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (১৯) রাত ১০টার দিকে বদরগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, ঝিনাইদহ সদর উপজেলার রাঙ্গিয়ার পোতা গ্রামের পুটি মণ্ডলের ছেলে আবুল কালাম আজাদ (৪৩) ও চুয়াডাঙ্গা সদর উপজেলার মানিকডিহি গ্রামের আব্দুল মালেকের ছেলে রাসেল (২৫)। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

অভিযান সুত্রে জানা যায়, চুয়াডাঙ্গার বিভিন্নস্থানে অবৈধ অ্যালকোহল বিক্রি করা হবে এমন তথ্যের ভিত্তিতে বুধবার সন্ধ্যার পর থেকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল বদরগঞ্জ এলাকায় ওৎ পেতে থাকেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খানের নেতৃত্বে অভিযানে অংশ নেন উপপরিদর্শক সাহারা ইয়াসমিন, উপ-পরিদর্শক রাকিবুল ইসলাম রাসেলসহ একটি চৌকস দল। পরে আনুমানিক ১০টার দিকে ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গার অভিমুখে পৃথক দুটি মোটরসাইকেলে বড় দুটি কার্টুন নিয়ে আসতে দেখলে তাদেরকে চ্যালেঞ্জ করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। পরে আবুল কালামের মোটরসাইকেলে থাকা কার্টুন থেকে ২২৪ বোতল ও রাসেলের মোটরসাইকেল থেকে ২০৪ বোতল অবৈধ অ্যালকোহল জব্দ করা হয়। পরে তাদের দুজনকে আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে নেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, একজন ডিঙ্গেদহ অপরজন বদরগঞ্জ বাজারে এই অবৈধ অ্যালকোহল ডেলিভারি দিতে যাচ্ছিলেন তারা। আমরা খবর পেয়ে তাদের দুজনকে হাতেনাতে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জব্দকৃত ৪২৮ বোতল অ্যালকোহলের অনুমানিক বাজারমূল্য ২ লাখ ১৪ হাজার টাকা। এ ঘটনায় আমাদের পক্ষ থেকে পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় ৪২৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ ২ জন আটক

প্রকাশের সময় : ০২:০০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫