০৩:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
চিকিৎসার আড়ালে অবৈধভাবে অ্যালকোহল বিক্রি

চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ থেকে হোমিওপ্যাথি চিকিৎসক শহিদুল ইসলাম গ্রেপ্তার

Ada. Munna Telecom1

শনিবা্র (০৫ জুলাই) সকালে ডিঙ্গেদহ বাজার থেকে সদর থানা পুলিশের একটি দল তাকে আটক করে। পরে তার বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে মাদক আইনে মামলা দায়ের করা হয়। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে বিজ্ঞ আদালত সোপর্দ করলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

গ্রেপ্তার শহিদুল ইসলাম সিদ্দিকী চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের বসুভান্ডারদহ গ্রামের সন্নত আলির ছেলে। তার প্রতিষ্ঠানের নাম আল মদিনা হোমিও ডক্টর চেম্বার।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে দীর্ঘদিন যাবত হোমিওপ্যাথি চিকিৎসার আড়ালে মাদকসেবিদের নিকট অ্যালকোহল বিক্রির অভিযোগ ছিল । গোপন সংবাদের মাধ্যমে সদর থানা পুলিশের একটি দল ডিঙ্গেদহ থেকে তাকে গ্রেপ্তার করে। তার নিকট থেকে অবৈধভাবে মজুদকৃত ২৫ বোতল অ্যালকোহল জব্দ করা হয়।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, নিয়ম অনুযায়ী একজন হোমিওপ্যাথি চিকিৎসক এক বা দুই বোতল অ্যালকোহল মজুদ রাখতে পারেন। তিনি কোন লাইসেন্স আমাদেরকে দেখাতে পারেনি। তিনি এগুলো মজুদ করে মাদকসেবীদের নিকট বিক্রি করতেন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে বিচারক জেল হাজতে প্রেরণ করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

চিকিৎসার আড়ালে অবৈধভাবে অ্যালকোহল বিক্রি

চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ থেকে হোমিওপ্যাথি চিকিৎসক শহিদুল ইসলাম গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৮:৩৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫