০৭:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ১৩৫০ টাকার সার ২৩০০ টাকায় বিক্রি, জরিমানা ১ লাখ টাকা

আজ রোববার (২৪ আগস্ট) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, রোববার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কামরুল ট্রেডার্স প্রতিষ্ঠানে টিএসপি সার ১ হাজার ৩৫০ টাকার পরিবর্তে ১ হাজার ৮৫০ টাকা এবং টিএসপি (বাংলা) ১ হাজার ৩৫০ টাকার পরিবর্তে ২ হাজার ৩০০ টাকায় বিক্রি করা হচ্ছিল। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ কীটনাশকও মজুত রাখা হয়েছিল। এই অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটির মালিককে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রতিষ্ঠান থেকে ৮ বস্তা বাংলা টিএসপি সার নকল সন্দেহে জব্দ করা হয়েছে এবং পরীক্ষার জন্য সদর উপজেলা কৃষি অফিসে পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদন প্রাপ্তির পর প্রয়োজনীয় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অভিযান চলাকালে বাজারের অন্যান্য ব্যবসায়ীদের প্রতি মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত দামে পণ্য বিক্রি করা এবং মেয়াদোত্তীর্ণ, মানহীন পণ্য, ঔষধ বা বীজ বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

শিশু অধিকার ও শিশুশ্রম প্রতিরোধে আন্তর্জাতিক স্বীকৃতির পথে চুয়াডাঙ্গার সাফিন

চুয়াডাঙ্গায় ১৩৫০ টাকার সার ২৩০০ টাকায় বিক্রি, জরিমানা ১ লাখ টাকা

প্রকাশের সময় : ০২:৫৭:২৫ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫