০৬:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় সিএমএসএ’র ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা, সদর হাসপাতালের মানোন্নয়নে ৫ দফা দাবি

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গায় চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবাকে কেন্দ্র করে এক ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে চুয়াডাঙ্গা মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (সিএমএসএ)। ঈদ পুনর্মিলনী, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, স্বারকলিপি প্রদান ও গণস্বাক্ষর কর্মসূচিকে ঘিরে দিনব্যাপী এ আয়োজন পরিণত হয় উৎসবমুখর ও তাৎপর্যপূর্ণ এক মিলনমেলায়।

আজ সোমবার (২৩ মার্চ) সকালে সংগঠনের সভাপতি ডা. মো. শাহরিয়ার সিয়ামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদি জিয়া উদ্দিন আহমাদ। এছাড়া স্বাস্থ্যখাতের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, শিক্ষাবিদ ও পেশাজীবীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও সমৃদ্ধ।

অনুষ্ঠানের শুরুতেই ঈদ পুনর্মিলনী পর্বে অংশগ্রহণকারীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। পরবর্তীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা পর্বে দেশের বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া ৪২ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। এ অংশটি উপস্থিত সকলের মধ্যে অনুপ্রেরণা ও গর্বের আবহ তৈরি করে।

অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসা সেবার মানোন্নয়নে ৫ দফা দাবি উপস্থাপন। সংগঠনের সভাপতি ডা. শাহরিয়ার সিয়াম এসব দাবি তুলে ধরে বলেন—চুয়াডাঙ্গার মানুষের জন্য উন্নত ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে এসব দাবি বাস্তবায়ন অত্যন্ত জরুরি।

দাবিগুলোর মধ্যে রয়েছে—সদর হাসপাতালে ২৫০ শয্যার পূর্ণাঙ্গ জনবল নিয়োগ, ICU ও HDU দ্রুত চালু করা, ভুয়া চিকিৎসক প্রতিরোধে কঠোর নজরদারি, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ।

পরবর্তীতে এসব দাবির প্রেক্ষিতে সিভিল সার্জন বরাবর একটি স্বারকলিপি প্রদান করা হয় এবং গণস্বাক্ষর কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সমর্থন সংগ্রহ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. হাদি জিয়া উদ্দিন আহমাদ বলেন, উত্থাপিত দাবিগুলো অত্যন্ত যৌক্তিক এবং সময়োপযোগী। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকার এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করবে এবং প্রয়োজনীয় জনবল নিয়োগ দেবে। পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন কাজ করবে।

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারাও এসব দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন এবং দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে ডা. শাহরিয়ার সিয়াম বলেন, এই উদ্যোগ কেবল একটি কর্মসূচি নয়, বরং চুয়াডাঙ্গার মানুষের স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য একটি ধারাবাহিক আন্দোলনের অংশ। এ প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনবাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক ডা. আবু হাসানুজ্জামান নূপুর; সহকারী অধ্যাপক (গাইনি এন্ড ইবস) ডা. আকলিমা খাতুন, সহযোগী অধ্যাপক (সার্জারি), কুষ্টিয়া মেডিকেল কলেজ ডা. আব্দুল্লাহ আল মামুন, কনসালট্যান্ট (সার্জারি), চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ডা. এহসানুল হক তন্ময়, সহযোগী অধ্যাপক (রেডিওলজি ও ইমেজিং), ফরিদপুর মেডিকেল কলেজ ডা. সালমা শাহনেওয়াজ পারভিন; আবাসিক মেডিকেল অফিসার, দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্স ডা. ফারহানা ওয়াহিদ তানি।

এছাড়াও উপস্থিত ছিলেন ডা. জান্নতুল আরা, ডা. সুবর্ন আহমেদ, ডা. শিমন, ডা. সুজা উদ্দিন পরাগ, ডা. মাজহারুল ইসলাম, ডা. আবিদ হাসান জিসান, ডা. বিষ্ময়, ডা. তানজিয়া তাসমীম চাঁদনী।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় সিএমএসএ’র ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা, সদর হাসপাতালের মানোন্নয়নে ৫ দফা দাবি

প্রকাশের সময় : ০৭:৫৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬