০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মোমিনপুরের সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হত্যা : প্রধান আসামি মঞ্জিল গ্রেপ্তার

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার হত্যা মামলার প্রধান আসামি মঞ্জিলকে (৩৭) গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা সদরের নয়মাইল এলাকার একটি ইটভাটার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি মঞ্জিল চুয়াডাঙ্গা সদর উপজেলার কবিখালি গ্রামের মৃত আলিম উদ্দীনের ছেলে। তিনি মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আসামি মঞ্জিলের অবস্থান সম্পর্কে তথ্য পায় পুলিশ। ওই সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) হাসানুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স নয়মাইল বাজারের পাশে একটি ইটের ভাটার সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে।

আরও পড়ুন

সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হত্যা মামলার প্রধান আসামি মঞ্জিলকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, সংশ্লিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ওই মামলায় রোববার আদালতে সোপর্দ করা হবে। বাকি আসামিদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গোলাম ফারুক জোয়ার্দ্দার গত ৬ আগস্ট বিকেলে মোটরসাইকেল চালিয়ে নিজ এলাকার মোমিনপুর বাজারে, বাজার করতে যাচ্ছিলেন। এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতা মঞ্জিলুরের নেতৃত্বে কয়েকজন সশস্ত্র ব্যাক্তি তাকে লাঠি দিয়ে আঘাত ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে মাটিতে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় গত ৮ আগস্ট নিহত গোলাম ফারুকের স্ত্রী বাদী হয়ে মঞ্জিলকে প্রধান আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলাতে মঞ্জিলকে গ্রেফতার করে পুলিশ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

জীবননগরের পিংকি হ ত্যা মামলার আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

মোমিনপুরের সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হত্যা : প্রধান আসামি মঞ্জিল গ্রেপ্তার

প্রকাশের সময় : ১১:০৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪