০৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় সাপের কামড়ে নুসাইবা খাতুন নামের আড়াই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (৯ মার্চ) বিকেলে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত নুসাইবা খাতুন আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়নের অনুপনগর গ্রামের নওদাপাড়া এলাকার বাসিন্দা কামরুজ্জামানের মেয়ে।

পরিবারের সদস্যরা জানান, সোমবার বিকেলে নিজ বাড়ির ঘরের ভেতরে ছিল শিশু নুসাইবা। এ সময় ঘরে থাকা একটি বিষধর সাপ হঠাৎ তাকে কোমরে কামড় দেয়। কামড়ের পরপরই শিশুটি অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইসরাত জেরিন রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। তার কোমরে থাকা আলামত দেখে প্রাথমিকভাবে সাপের কামড় বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হঠাৎ ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় পরিবারটি গভীর শোকে মুহ্যমান।

এ বিষয়ে জানতে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইলের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

অনলাইন জুয়া-মাদক ও কিশোর গ্যাংমুক্ত চুয়াডাঙ্গা গড়ার প্রত্যয় নবাগত এসপির

চুয়াডাঙ্গায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ০৬:৫০:০০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬