১২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

  • অনিক চক্রবতী
  • প্রকাশের সময় : ১২:১৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৫১৫ Views

ধর্মীয় ভাবগাম্ভীর্যে মুখর শহর, দেশ ও জাতির মঙ্গল কামনায় ভক্তদের প্রার্থনা

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে চুয়াডাঙ্গায় পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। এ উপলক্ষে শুক্রবার সকালে বিভিন্ন মণ্ডপের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা।

সকালে বড় বাজার দুর্গা মণ্ডপ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সত্যনারায়ণ মণ্ডপে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন মন্দির থেকে আগত ভক্তরা ঢাক-ঢোলসহ নানা বাদ্যযন্ত্র নিয়ে অংশ নেন। শোভাযাত্রায় ভক্তদের উপস্থিতিতে শহরে সৃষ্টি হয় উৎসবের আবহ। এ সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় প্রার্থনা করেন তাঁরা।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পৃথিবীতে আবির্ভূত হন সনাতন ধর্মের প্রবর্তক ও মহাবতার ভগবান শ্রীকৃষ্ণ। তাঁর জন্মতিথি স্মরণে প্রতিবছর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জন্মাষ্টমী উদযাপন করা হয়।

আয়োজকরা জানান, জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাতে শহরের বিভিন্ন মণ্ডপে শ্রীকৃষ্ণের পূজা ও ধর্মীয় আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। এ আয়োজনকে ঘিরে ভক্তদের মধ্যে রয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

চুয়াডাঙ্গায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

প্রকাশের সময় : ১২:১৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬