চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রায় দুই মাস পর মামলা দায়ের হয়েছে।
মামলায় চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাইমেন হক জোয়ার্দ্দার আনিককে প্রধান আসামী করে, সাবেক সাধারণ সম্পাদক মো. জানিফ, সাবেক সহ-সভাপতি শাহাবুল হক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভিনসহ ৭৭ জনকে আসামী করা হয়েছে।
শুক্রবার (০৪ অক্টোবর) রাতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ সেকেন্দার আলী রেডিও চুয়াডাঙ্গাকে মামলার বিষয়টি নিশ্চিত করেছে্ন।
এর আগে বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে ছাত্র আন্দোলনের শিক্ষার্থী হাসনা জাহান খুশবু বাদী হয়ে ৭৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৪০-১৫০ জনের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মামলাটি করেন।
মামলার আসামীরা হলেন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাইমেন হক জোয়ার্দ্দার আনিক (৪০), মাঝেরপাড়ার মৃত. আজমের ছেলে সোয়েব রিগান (৩০), শান্তিপাড়ার ইউসুফ বাঙ্গালের ছেলে ইমদাদুল হক আকাশ (২৬), মাঝেরপাড়ার ইমদাদুল হকের ছেলে রকি (৩০), বাগানপাড়ার ফটিকের ছেলে আতাউর রহমান বিপুল (২৬), গুলশানপাড়ার মেল হকারের ছেলে দিপু (২৮), মুক্তিপাড়ার রামিম হাসান সৈকত (৩৬), সুমিরদিয়া নিলার মোড় এলাকার দরুদের ছেলে আশিক (৩০), হকপাড়ার নাজিমের ছেলে জিম (২২)।
মামলার আরও যাদের আসামী করা হয়েছে, কুলচারা গ্রামের অর্ণব আহমেদ মিঠুন (২২), হকপাড়ার ইকবালের ছেলে শিহাব (২৫), সিঅ্যাণ্ডবিপাড়ার ইজিবাইকচালক মানির ছেলে খালিদ (২৫), সাদেক আলী মল্লিকপাড়ার শাহজাদী মিলি (৩৬), ফার্মপাড়ার তালুর ছেলে আকাশ (২২), হকপাড়ার কাউছারের স্ত্রী ও জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীন (৪৮), সবুজপাড়ার নুরুল ইসলামের মেয়ে কাকুলী (৪৫), জ্বীনতলা মল্লিকপাড়ার পচার ছেলে সাবেক ওয়ার্ড কমিশনার মাফিজুর রহমান মাফি (৪২), জীবননগর বাসস্ট্যান্ডপাড়ার মৃত. সাদ্দার হোসেনের ছেলে খোকা (৫২), শান্তিপাড়ার রুনার ছেলে রুপক (২২), হোমিওপ্যাথি কলেজপাড়ার নাবিল (১৮), বাগানপাড়ার জহুরুলের ছেলে জুয়েল (৩৬), ইসলামপাড়ার মইরের ছেলে মাহফুজ (২৭)।
মামলার আরও যাদের আসামী করা হয়েছে, সাদেক আলী মল্লিকপাড়ার কটুর ছেলে জিতু (২৩), নুরনগর কলোনীপাড়ার তানজিল আহমেদ (২২), অজ্ঞাত ঠিকানার সেলিম মল্লিকের ছেলে নিশান (২০), ইসলামপাড়ার শুকরোর ছেলে সজিব (২২), ফার্মপাড়ার বাবুর ছেলে বাধন বন্ড (২০), সজুবপাড়ার গোলাম (২০), ফার্মপাড়ার মৃত. জমাদারের ছেলে জনি (৩৫), গুলশানপাড়ার মৃত. মানজেতের ছেলে সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জানিফ (৩৫), ইসলামপাড়ার শাহাবুলের ছেলে সাগর (২২), পলাশপাড়ার গলাকাটা আতিয়ারের ছেলে অর্থ (২২), জ্বিনতলা মল্লিকপাড়ার শান্ত (২০), তালতলা শ্মশানপাড়ার মোশারফ ওরফে মুসার ছেলে আব্দুল আলিম ওরফে আলিহিম (৩৫), ফার্মপাড়ার শাকিব (২৪), ইসলামপাড়ার রমজানের ছেলে সোহাগ (২৮)।
মামলার আরও যাদের আসামী করা হয়েছে, ইসলামপাড়ার শেরেগুলের ছেলে রাজু (২৫), অজ্ঞাত ঠিকানার ছানোয়ারের ছেলে রামিম (২৬), অজ্ঞাত ঠিকানার ইভন (২৬), শান্তিপাড়ার ইউনুসের ছেলে ইব্রাহিম (২৪), দৌলতদিয়াড়ের সাইফুল্লাহ রতন (৪০), মাঝেরপাড়ার বিটুল মোহরাবের ছেলে রাতুল (২২), শান্তিপাড়ার সিরাজুলের ছেলে বিপুল (২২), পুরাতন হাসপাতালপাড়ার ফজলে রাব্বি অন্তর (২২), শান্তিপাড়ার সিফাত (২৩), কলেজপাড়ার তুহিন ওরফে মাগাসের ছেলে রিমন (২৫), গুলশানপাড়ার (জোলেরধার সংলগ্ন) আপাদের ছেলে আলামিন (২৪), ফার্মপাড়ার সোহেল (৪০), অজ্ঞাত ঠিকানার মৃত. সন্তোষের ছেলে কারণ (৪৫), সাদেক আলী মল্লিকপাড়ার রাশেদের ছেলে নোমান (২৬), আরামপাড়ার সৌরভ (২৯), জ্বিনতলা মল্লিকপাড়ার বিটুর ছেলে প্রাবন (৩০)।
মামলার আরও যাদের আসামী করা হয়েছে, ফার্মপাড়ার হাসানের ছেলে ইমন (২০), একইপাড়ার ময়েনের ছেলে লিমন (২০), সবুজপাড়ার আল নোমান (২৫), হকপাড়ার অমিতের ছেলে বিজয় (১৮), ফার্মপাড়ার খোকনের ছেলে আহাদ মোল্লা (২০), ডিঙ্গেদহের আনসার ক্যাম্প সংলগ্ন এলাকার আক্তারের ছেলে আনিস (২৫), ফার্মপাড়ার লিটনের ছেলে তন্ময় (২৫), শেখপাড়ার দুর্ব (২৬), সুমিরদিয়ার নিলার মোড় এলাকার ছোট বাবুর ছেলে রাকিব (২৬), ফার্মপাড়ার মৃত. মহিতের ছেলে মহিত বিডিআরের ছেলে আশরাফ (৫৬) মহিলা কলেজপাড়ার মাহফুজের ছেলে ইমন (২০), মাঝেরপাড়ার শরীফ (২২), হাটিকাটার মনোয়ার মোল্লার ছেলে গিয়াস (২৫)।
মামলার আরও যাদের আসামী করা হয়েছে, রেলপাড়ার গরীব রোহানী মাসুমের ছেলে মাফিদ (২২), ফার্মপাড়ার সপুর ছেলে রনি (৪৫), একইপাড়ার জাহাঙ্গীরের ছেলে জনি (৪০), অজ্ঞাত ঠিকানার লালনের ছেলে নাবিল (২৫) ও মৃত. বাবর আলীর ছেলে সাগর হোসেন (২৪), ফার্মপাড়ার করুনের ছেলে মুন্না (১৮), কেদারগঞ্জের ফিরোজ রোড এলাকার জাহাঙ্গীর (৪০), রেলপাড়ার যাহা বক্সের ছেলে নান্টু (৪০), ফার্মপাড়ার নিজামের ছেলে শিহাব (২৪), একই এলাকার মোহাম্মদের ছেলে শোয়েব স্বাধীন (২৫), নিলার মোড়ের এলাকার দরুদ ভাটার ছেলে আশিক (২৫), ফার্মপাড়ার সাজ্জাদের ছেলে মোহাম্মদ রনি (২০), চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপুর (৪৬), দীননাথপুরের সোহরাবের ছেলে দবির (৩২) ও আসান মল্লিকের ছেলে আব্দুস সামাদ (২৫)
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে গত ৪ আগস্ট চুয়াডাঙ্গায় আন্দোলনে নামেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় ধারালো অস্ত্র, রামদা, কুড়াল, হকস্টিক ও জিআই পাইপ দিয়ে তাদের ওপর হামলা করেন। এতে তিন নারী শিক্ষার্থী মারাত্মকভাবে জখম হন। পরে তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যান। এ ঘটনার ভিডিও ফুটেজ দেখে সনাক্ত করে প্রায় দুই মাস পর চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করলেন ভুক্তভোগী হাসনা জাহান খুশবু।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 






















