০২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় রাজধানী স্টোর ও বিল্লাল স্টোরকে ১৩ হাজার টাকা জরিমানা

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুর বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে দেখা যায়, মেসার্স বিল্লাল স্টোরে খোলা সোডা গুড়া মসলার সামগ্রীর পাশে সংরক্ষণ করা হয়েছে, যা স্বাস্থ্যঝুঁকিপূর্ণ। এ অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় প্রতিষ্ঠানটির মালিক মো. বিল্লাল হোসেনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া সরকার কর্তৃক নিষিদ্ধ কসমেটিকস বিক্রির দায়ে মো. জিল্লুর রহমানের প্রতিষ্ঠান মেসার্স রাজধানী স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। উভয় প্রতিষ্ঠান থেকে মোট ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং দ্রুততম সময়ের মধ্যে অনিয়ম সংশোধনের নির্দেশনা দেওয়া হয়।

অভিযানের সময় ভালাইপুর বাজারের বিভিন্ন ফলের দোকান, ওষুধের দোকান, শিশু খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান পরিদর্শন করা হয়। ব্যবসায়ীদের মূল্য তালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয় করা এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য বা ওষুধ বিক্রি না করার বিষয়ে সতর্ক করা হয়।

অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. গোলাম ফারুক এবং জেলা আনসার ব্যাটালিয়নের একটি টিম।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় রাজধানী স্টোর ও বিল্লাল স্টোরকে ১৩ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময় : ০৬:২৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬