০১:০২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় পাখিভ্যানচালক নিহত

চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় রবিউল ইসলাম (৬৫) নামের এক পাখিভ্যানচালক নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা-জীবননগর আঞ্চলিক সড়কের দর্শনা থানাধীন তামালতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী গ্রামের মৃত. ইন্নত আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী যুবক জুয়েল রানা রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, পাখিভ্যান ও যাত্রীবাহী বাসটি জীবননগরের অভিমুখে যাচ্ছিল। তামালতলা এলাকায় পৌছালে পিছন থেকে পাখিভ্যানকে ধাক্কা দেয় দ্রুতগতির বাসটি। এতে পাখিভ্যানচালক রবিউল ইসলাম ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে আমিসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন গণমাধ্যমকে জানান, আমরা মৃত অবস্থায় রবিউল ইসলামকে পেয়েছি। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) শহীদ তিতুমীর রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, যাত্রীবাহী বাসের ধাক্কায় পাখিভ্যানচালকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন এবং একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গার নতুন পুলিশ সুপার হিসেবে মেহেদী শাহরিয়ারের যোগদান

চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় পাখিভ্যানচালক নিহত

প্রকাশের সময় : ০৫:৫৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫