১১:৪২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন, সিন্ডিকেট ভাঙার দাবি

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে অসাধু সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ ও লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সকালে শহরের শহীদ আবুল কাশেম সড়কের বাদুরতলা এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানান।

ক্যাব চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মানিক আকবরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শাহজাহান আলী, হাবিবি জহির রায়হান, অ্যাডভোকেট বদর উদ্দিন, লিটু বিশ্বাস, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সমন্বয়কারী সাইদুর রহমান এবং জাহান্নারা মহিলা যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাহানারা খাতুন।

বক্তারা বলেন, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর তথ্য অনুযায়ী আমদানি ব্যয়, শুল্ক ও অন্যান্য খরচ বিবেচনায় ভোজ্যতেলের দাম যতটা বাড়ার কথা, বাস্তবে তার চেয়ে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অসহনীয় হয়ে উঠেছে।

তারা আরও বলেন, ভোজ্যতেল আমদানি ও সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং সিন্ডিকেট ভেঙে বাজারে সুস্থ প্রতিযোগিতা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি নিয়মিত বাজার মনিটরিং জোরদার এবং কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।

মানববন্ধন পরিচালনায় সহযোগিতা করেন মহিবুল হাবীব ও আরিফুর রহমান। বক্তারা ভোক্তা অধিকার সংরক্ষণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আরও সক্রিয় ভূমিকা কামনা করে বলেন, যেকোনো মূল্যে ভোজ্যতেলের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন, সিন্ডিকেট ভাঙার দাবি

প্রকাশের সময় : ১১:৩৪:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬